আপনার কি কিছু জানার আছে ? +৮৮০ ১৬২ ৮৮৯ ১৪৫৭

blog-details

কম্পিউটার সর্ম্পকে ধারণা

By অ্যাডমিন / 2023-01-02

কম্পিউটার 

আধুনিক সভ্যতায় বিজ্ঞানের অনেক গুলো অবদানের মধ্যে একটি হল কম্পিউটারকম্পিউটার শব্দটি একটি ল্যাটিন শব্দ কম্পিউট থেকে এসেছে। কম্পিউট শব্দের আভিধানিক অর্থ হলো গণনা করা। তাই আভিধানিকভাবে কম্পিউটার হলো একটি গণনা করার যন্ত্র। কিন্তু আজকাল এই কম্পিউটার এখন শুধু গণনা করার কাজের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর যন্ত্রটি এখন নানান কাজে বহুল্ভাবে ব্যবহৃত হচ্ছে। আর এ কম্পিউটার নামক জাদুর বাক্সটা আবিস্কার করেছেন বিখ্যাত ব্রিটিশ গণিতজ্ঞ চালর্স ব্যাবেজ।

কম্পিউটারের গঠন ও প্রচলন নীতির ভিত্তি করে একে তিনটি ভাগে ভাগ করা যায়

👉অ্যানালগ কম্পিউটার

👉ডিজিটাল কম্পিউটার

👉হাইব্রিড কম্পিউটার

অপরদিকে  আকার ও ব্যবহারের গুরুত্বের উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা যায়।

👉সুপার কম্পিউটার

👉মিনি কম্পিউটার

👉মেইনফ্রেম কম্পিউটার

👉মাইক্রো কম্পিউটার

কম্পিউটার ঠিক যেন একটি যান্ত্রিক মস্তিষ্ক । এই মস্তিষ্ক  প্রধান তিনটি অংশ নিয়ে গঠিত।

সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ)- সিপিইউকে কম্পিউটারের মগজ বলা হয়। কারণ এই কম্পিউটারের এই অংশ যেকোনো সমস্যা সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে।

ইনপুট – ইনপুটের কাজ হলো তথ্য অনুযায়ী নির্দেশ গ্রহণ করে। কী-বোর্ড, মাউস, ডিস্ক, স্ক্যানার, কার্ড রিডার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি হলো ইনপুট যন্ত্রপাতি।

আউটপুট – ইনপুটে পাওয়া নির্দেশকে ফলাফল হিসেবে প্রকাশ করে কম্পিউটারের আউটপুট অংশ। মনিটর, প্রিন্টার, ডিস্ক, স্পিকার, প্রোজেক্টর, হেডফোন ইত্যাদি কম্পিউটারের আউটপুট যন্ত্রপাতি।

কম্পিউটার বেকারত্ব:

বেকারত্ব নিরসনে কম্পিউটার অগ্রণী ভূমিকা পালন করেছে। এদেশের বাস্তবতায় সবার পক্ষে উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না। সে কারণে উচ্চ মাধ্যমিক শ্রেণির পর অনেকেই কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে তাদের জীবনে বেকারত্বের অবসান করেছে। কেউ  ফ্রিল্যান্সিং করে আয় করছে । কেউ সফটওয়্যারের নানা ধরনের ট্রাবলশুটিং করছে, কেউ আবার হার্ডওয়্যারের সমস্যার সমাধান করছে। তাছাড়া প্রতিটি অফিসেই কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়ােগ দেয়া হচ্ছে যার প্রধানতম যােগ্যতা কম্পিউটার বিষয়ে দক্ষতা। কাজেই বলা যায় এদেশের বেকারত্ব নিরসনে কম্পিউটার আশীর্বাদ হয়েই দেখা দিয়েছে।

আধুনিক জীবন এবং বিজ্ঞানের সঙ্গে কম্পিউটার অধপতভাবে জড়িত হয়ে আজ মানুষ আগের অসম্ভব কাজকে আজ সম্ভবে রুপান্তরিত করে আসছে।সে জন্য কম্পিউটারের সুফলতাকে কাজে আমাদের এর পর্যাপ্ত ব্যবহারের মাধ্যমে দেশ ও জাতির কল্যন বয়ে আনতে হবে।