আপনার কি কিছু জানার আছে ? +৮৮০ ১৬২ ৮৮৯ ১৪৫৭

blog-details

VIRUS (ভাইরাস) আসলে কি?

By অ্যাডমিন / 2022-10-12

 **কম্পিউটারের পরিভাষায় VIRUS শব্দেরপূর্ণরূপ - Vital Information Resources Under Seize. যার অর্থ - গুরুত্বপূর্ণ উৎসগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে।

** ভাইরাস হচ্ছে অনিষ্টকারী প্রোগ্রাম বা সফটওয়্যার যা নিজেই নিজেকে অন্য কোনো প্রোগ্রাম বা সফটওয়্যারে কপি করতে পারে এবং প্রোগ্রাম বা সফটওয়্যার এর ক্ষতিসাধন করে।যা অন্যান্য ডাটা ও ডকুমেন্টসকে আক্রান্ত করে ধ্বংসাত্মক কাজ চালাতে পারে।

#VIRUS কিভাবে আক্রমণ করে?

** প্রথমে এটি কম্পিউটারের সমস্ত মেমোরিকে আক্রান্ত করে এবং পরে ডিস্কের ক্ষিত সমস্ত ফাইল ও প্রোগ্রামকে আক্রান্ত করে।এটি কম্পিউটারে ব্যবহৃত পেনড্রাইভ/ মেমোরীকার্ড ভাইরাস দ্বারা আক্রান্ত হয় যা অন্য কোন কম্পিউটারে ব্যবহার করলে ঐ কম্পিউটার ভাইরাস আক্রান্ত হবে।

#এখন প্রশ্ন হতে পারে এগুলো তৈরি করে কারা?

** অতি উৎসাহী দক্ষ ও অভিজ্ঞ প্রোগ্রামারগণই কৌতুহলবশত ভাইরাস প্রোগ্রাম তৈরি করেন।প্রতিদিন সারাবিশ্বের বিভিন্ন স্থান থেকে অসংখ্য নতুন নতুন ভাইরাস সৃষ্টি হচ্ছে।এসব ভাইরাসের উপর গবেষণা করে এর প্রতিষেধক অর্থাৎ এন্টিভাইরাস তৈরি করা অনেক সময় মেধা এবং অর্থের প্রয়োজন হয়।তাই বৃহৎ কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া আপডেট এন্টিভাইরাস প্রোগ্রাম তৈরি করা সম্ভব নয়।

#এ থেকে পরিত্রান পেতে অর্থাৎ ভাইরাসমুক্ত রাখার উপায় কি?
** সব সময় এন্টিভাইরাস ব্যবহার করা।

** এন্টিভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট করা।

** অন্যের ডিস্ক বা ফাইল ব্যবহার করার আগে পরীক্ষা করে নেওয়া।

** ই মেইল গ্রহণের আগে এন্টিভাইরাস প্রোগ্রাম দ্বারা স্ক্যান করা।

** পাইরেটেড সফটওয়্যার ব্যবহার নাকরা।

 

#কয়েকটি ভাইরাস..!!!

 ১) I Love You: মিষ্টি নামের ভাইরাসটির কাজ কিন্তু মিষ্টি ছিল না! এটি ছড়াতোই-মেইলের মাধ্যমে।ইনবক্সে নিরীহ চেহারার ‘আই লাভ ইউ’ নামে একটিই-মেইল আসতো, যেটি ওপেন করলেই কম্পিউটারে ঢুকে পড়ত ক্ষতিকর ম্যালওয়্যার।ইউজার ইমেজ ফাইল গুলো নষ্ট করার পাশাপাশি পাসওয়ার্ড চুরি করার জন্য এটি তৈরি করা হয়েছিল।শুধু তাই নয়, কোনো কম্পিউটারে ঢুকে পড়ার পর উইন্ডোজের অ্যাড্রেসবুক থেকে আরও ৫০ জনকে মেইল পাঠাতো এটি।২০০০ সালে প্রায় ৫ লাখ পিসিকে ক্ষতিগ্রস্ত করে এটি, যার আর্থিক মূল্য প্রায় ১৫০০ কোটি ডলার!

 ২) Bye Bye

৩) I Miss you

৪) Nimda: Nimda শব্দটি এসেছে  Admin শব্দকে উল্টো করে।এটি আঘাত হানে ৯/১১ টুইন টাওয়ার হামলার ১ সপ্তাহ পর ।