আপনার কি কিছু জানার আছে ? +৮৮০ ১৬২ ৮৮৯ ১৪৫৭

blog-details

এসইও (SEO) কি? SEO কত প্রকার ও কী কী এবং কেন SEO গুরুত্বপূর্ণ?

By অ্যাডমিন / 2022-10-11

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শব্দটির সাথে ডিজিটাল মার্কেটিং এ যুক্ত প্রায় সবাই পরিচিত। এসইও এর মাধ্যমে আপনার ওয়েবসাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ রেজাল্টের প্রথম দিকে চলে আসে। ফলে ওয়েবসাইটে ট্রাফিকের পরিমান এবং ওয়েবসাইটের গুনগত মান বৃদ্ধি পায়। তাহলে আজকে আমরা আলোচনা করব SEO কি, SEO কত প্রকার ও কী কী এবং ওয়েবসাইটের জন্য কেন SEO গুরুত্বপূর্ণ।

এসইও (SEO) কি?

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলতে বোঝায় এমন এক পদ্ধতিকে, যার মাধ্যমে নির্দিষ্ট কোনো কিওয়ার্ড এর ভিত্তিতে বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন: গুগল, ইয়াহু, বিং ইত্যাদিতে সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইট বা কোনো পেইজকে প্রথম দিকে নিয়ে আসা।

এসইও কত প্রকার ও কি কি?

বিভিন্ন ওয়েবসাইটে এসইও এক্সপার্টরা এসইও-এর প্রকারভেদ সর্ম্পকে বিভিন্ন তথ্য উল্লেখ করেছেন। আমরা প্রায় অনেকেই জানি, এসইও দুই প্রকার অন পেইজ ও অফ পেইজ এসইও। তবে আমাদের এই ধারনাটা ভুল।

এসইও সাধারনত দুই প্রকার:

            ১. অর্গানিক এসইও

           ২. পেইড এসইও

অর্গানিক এসইও আবার দুই প্রকার:

            ১. অন পেইজ এসই

            ২.অফ পেইজ এসইও

অর্গানিক এসইও ও পেইড এসইও কি?

অর্গানিক এসইও বলতে বোঝায়, সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর সকল নিয়ম-কানুন মেনে যে এসইও করা হয়। নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে পরিশ্রম করে আপনার ওয়েবসাইটকে গুগলে প্রথম পেজে আনা সম্ভব।

আর পেইড এসইও বলতে বুঝায়, গুগলকে টাকা দিয়ে যে এসইও করা হয় তাকে পেইড এসইও বলে। আমাদের ব্লগের পরিচিতি লাভের জন্য গুগলে বিজ্ঞাপন দেই। এগুলোই মূলত পেইড এসইও।

অন পেইজ এসইও

কোনো ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে র‌্যাংক করানোর জন্য সাইট ডিজাইন থেকে শুরু করে অভ্যন্তরীন সকল কাজকে অন পেইজ এসইও বলে। অন পেইজ এসইও জন্য যে কাজ গুলো করতে হয়:

  • Title, Keyword, Description
  • No-follow, Do-follow
  • HTML Tag h1, h2 and h3
  • Keyword Research
  • Website Analysis
  • Content Optimization etc.

অফ পেইজ এসইও

যে কোনো ওয়েবসাইটের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য মার্কেটিং করার কৈৗশল হচ্ছে অফ পেইজ এসইও। অফ পেইজ এসইও জন্য যে কাজ গুলো করতে হয়:

  • Guest Post
  • Forum Posting
  • Blog commenting
  • Article Submission
  • Social Bookmarking
  • PDF Submission
  • Image Submission
  • Directory Submission
  • E-mail Marketing

SEO কেন ‍গুরুত্বপূর্ণ

বর্তমান যুগে এসইও গুরুত্ব অপরিসীম। মনে করুন, আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাচ্ছেন। সেখানে ভালো ‍মানসম্মত প্রোডাক্টস রয়েছে। এখন আপনি যদি আপনার প্রোডাক্টসগুলো মানুষের কাছে পরিচিতি লাভ করতে চান তাহলে প্রোডাক্টসগুলো মানুষের ধারে ধারে নিয়ে যেতে হবে। তারপরে আপনার প্রোডাক্টস মানুষের কাছে পরিচিতি লাভ করবে। এটা হচ্ছে লোকাল পদ্ধতি।

আর বর্তমান যেহেতু ডিজিটাল যুগ, তাই আপনার পণ্য গুলো মানুষের কাছে পৈৗছাতে হবে ডিজিটাল ভাবে। তার জন্য প্রয়োজন ওয়েবসাইট। আপনার প্রোডাক্টস গুলো নিয়ে ওয়েবসাইটে লেখালেখি করবেন। আপনার লেখা গুলো মানুষের কাছে পৈৗছানের জন্য এসইও করতে হবে। সাধারনত সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করার পর প্রথম পেইজের যে কোনো লিংকে ঢুকে পরে। যার ফলে যাদের ওয়েবসাইট পরবর্তী পেইজে থাকে তারা আর ভিজিটর পায় না। আপনিও পারেন আপনার ওয়েবসাইটকে এসইও করার মাধ্যমে সার্চ রেজাল্টের প্রথম পেইজে নিয়ে আসতে।

এসইও (SEO) কীভাবে শিখবেন :

অনেকেই হয়তো এসইও শেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। কিন্তু এসইও শেখার জন্য ভালো কোনো মাধ্যম পাচ্ছেন না। আপনি অফলাইন না অনলাইনে কোর্স করেই ঘরে বসে এসইও শিখতে পারেন। আর বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহ্রত লানিং প্লাটফর্ম হচ্ছে ইউটিউবইউটিউব থেকেও এসইও শিখতে পারেন। এছাড়াও গুগলে সার্চ করে আর্টিকেল পড়ে এসইও শিখতে পারেন।